আগামী ২৪ ও ২৫ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব’ উপলক্ষে বগুড়া লেখক চক্রের প্রস্তুতি সভা

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ ১৭:৪৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৭ বার।

বগুড়া লেখক চক্রের আয়োজনে আগামী ২৪ ও ২৫ এপ্রিল দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব’| এ উপলক্ষে এক প্রস্তুতি সভা সন্ধ্যা ৭ টায় শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত হয়| প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের কো-অর্ডিনেটর কালাম আজাদ| বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন সরকারী মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ লোক গবেষক ড. বেলাল হোসেন| বিশেষ অতিথি ছিলেন বগুড়া ইয়্যূথ কয়্যারের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা আতিকুর রহমান মিঠু, ˆদনিক ইনকিলাব এর বগুড়া ব্যুরো চীফ মহসিন আলী রাজু, বাংলাদেশ প্রতিদিন এর স্টাফ রিপোর্টার আব্দুর রহমান টুলু, সংস্কৃতজন এইচ আর মিটন| স্বাগত বক্তব্য রাখেন এবং স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব সম্পর্কে প্রাথমিক ধারনা দেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক| কবি সিকতা কাজল এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কবি শাকিবুল শাকিল, কবি শাহাদত হোসেন, ছড়াকার আমির খসরু সেলিম, কবি প্রতত সিদ্দিক, কবি অনন্য রাসেল, শিক্ষক আব্দুল আলিম, সাংবাদিক মাজেদুর রহমান, ভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, কবি আবু রায়হান, কবি মাহাবুব টুটুল, মাহাদী জামান সুফল প্রমুখ|

 

প্রস্তুতি সভায় বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদকে আহবায়ক এবং ইসলাম রফিককে সদস্য সচিব করে স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব উদযাপন কমিটি গঠন করা হয়| আহবায়ক ও সদস্য সচিবকে প্রয়োজন মতো পূর্ণাঙ্গ কমিটি গঠন করার অনুরোধ করা হয় এবং উদযাপন কমিটি উপকমিটি সমূহ গঠন করবেন এবং অতিথি নির্বাচন করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়| স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব সফলভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করা হয়|