মুনলাইটের উদ্যোগে প্রবীণ ভাতা ও শিক্ষাবৃত্তির টাকা বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ ১৮:৫১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে প্রবীণ ভাতা ও শিক্ষাবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে ।

শনিবার বেলা ১১ টায় সংস্থার মফিজ পাগলার মোড়ে অবস্থিত প্রধান কার্যালয়ে এই টাকা বিতরণ করা হয় ।

১ থেকে ২ হাজার টাকা করে ৬০ জন অস্বচ্ছল প্রবীণের মাঝে প্রবীণ ভাতা ও ৫০০ শত থেকে ২০০০ হাজার টাকা করে ৩৫ জন অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে এই বৃত্তির টাকা প্রদান করা হয় । 

প্রবীণ ভাতা ও শিক্ষাবৃত্তির টাকা বিতরণ কালে উপস্থিত ছিলেন,মুনলাইটের উপদ্রেষ্ঠা মোঃ এনামুল হক, কার্যনির্বাহী কমিটির সদস্য, মনজুরুল হক টুটু, সুপার ভাইজার জনি ইসলাম।