দুই দিনের সফরে বগুড়ায় আসছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ ১৮:২৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৫ বার।

আগামী ১৩ ও ১৪ এপ্রিল দুই দিনের সরকারি সফরে বগুড়ায় আসছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এ ছাড়াও ১৪ এপ্রিল শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনও আসছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা সফরে। শিক্ষামন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

 

সফরকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার নিজ সংসদীয় এলাকা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সারা বাংলাদেশে কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কৃষক কার্ড বিতরণের শুভ উদ্বোধন করবেন। 

 

এ ছাড়াও বগুড়া শহরসহ নিজ আসনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এ সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শনও করবেন তিনি।