হোটেল নাজ গার্ডেনের পরিচালনা পর্ষদ গঠন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ ২০:৩০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৬১ বার।

উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় প্রতিষ্ঠানের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা এর সভাপতিত্বে এই পর্ষদ গঠন করা হয়। 

নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন-বীর মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, ব্যবস্থাপনা পরিচালক শাফিন আহমেদ রন্টি, উপ-ব্যবস্থাপনা পরিচালক শারুখ আহমেদ রিকি, পরিচালক নাজনীন বেগম, পরিচালক সোহানী শোকরানা। সভায় নতুন এই পরিচালনা পর্ষদের সদস্যরা আগামীতে নার্জ গার্ডেনকে বানিজ্যিকভাবে দেশ-বিদেশে সুনাম অক্ষুন্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন। 

এরআগে শুক্রবার (১০ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে হোটেল নাজ গার্ডেনের হলরুমে আনুষ্ঠানিকভাবে ব্যবস্থাপনা পরিচালক পদে শাফিন আহমেদ রন্টি এর নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়। একই সাথে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা।