বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস বন্ধের সিদ্ধান্ত বাতিল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ ১১:২৮ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১৯২৫ বার।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) বগুড়ার জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস কমিশনিং কাজ স্থগিত করা হয়েছে। ফলে পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে না। নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।

 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পিজিসিএলের বগুড়া নর্থ ও সাউথ রিজিওনাল অফিসের ব্যবস্থাপক রেজাউল করিম এ তথ্য জানান।

 

তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জরুরি রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট কাজ আপাতত স্থগিত করা হয়েছে। এ কারণে ৯ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ১০ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।