বগুড়ার শেরপুরে ফ্রী স্বাস্থ্য সেবা পেলেন শতাধিক মানুষ
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া শেরপুরে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এঁর উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে । রবিবার (৭ জুন) শেরপুরে পল্লী মঙ্গল শাখায় এ আয়োজন করা হয় ।
অনুষ্ঠান উদ্বোধন করেন শাহজাহানপুর এরিয়ার সহকারী প্রোগ্রাম ম্যানেজার আসাদ মিয়া ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পল্লী মঙ্গল কর্মসূচি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্ষুদ্রঋণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে । সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি ।
আয়োজক সূত্রে জানা যায়, দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের চিকিৎসা পরামর্শ, ঔষধ, চশমা প্রদান করা হয় । অনুষ্ঠানে আগত নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় । অংশগ্রহণকারীরা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান ।
পল্লী মঙ্গল কর্মসূচির কর্মকর্তারা জানান, সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য । ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন ।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার কাইয়ুম হোসেন, জোনাল হিসাব রক্ষক আলী কদর, রতন বাবুসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ।