মুনলাইটের উদ্দ্যোগে এতিম, প্রতিবন্ধী ও দুস্থদের জন্য ৪ টি গরু ও ১টি ছাগল কোরবানি

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ৩১ মে ২০২৬ ২০:৫৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

প্রতি বছরের মত এবারেও মানবিক সংস্থা মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্দ্যোগে এতিম, প্রতিবন্ধী ও দুস্থদের জন্য ৪ টি গরু ও ১ টি ছাগল কোরবানি করা হয়েছে।

এগুলোর মধ্যে সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর চর খাটিয়ামারিতে ১ টি গরু, একই উপজেলার যমুনা নদীর তীরে অবস্থিত ঘুঘুমারি নুরানী হাফিজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানায় ১ টি গরু, গাবতলী উপজেলার কলাকোপা সুবাদ বাজরে অবস্থিত মুনলাইট অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ১ টি গরু ও শহরের নাটাই পাড়ায় অবস্থিত মুনলাইট চিলড্রেনস হোমের এতিম শিশুদের জন্য ১ টি ও ১টি ছাগল কোরবানি করা হয়েছে।