কাহালুতে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

কাহালু( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ ১৮:২৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন পরিষদে ২১৮ সুবিধাভোগীর মাঝে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ করেন বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছেলিম উদ্দিন।

মঙ্গলবার (৩১ মার্চ) তালিকাভুক্ত কার্ডধারীদের মধ্যে এই চাল বিতরণ করা হয়। চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন বীরকেদার ইউপি সচিব টি এম হেলাল হাফিজ, হিসাব সহকারী সাবিহা সুলতানা, ইউপি মেম্বার জবিবর রহমান জবু, সাঈদী সরদার, আলেফ উদ্দিন পুটু, সাবানা আক্তার, মিতালী বেগম, আনোয়ারা বেগম, সৈয়দ মজিবুর রহমান মুনির উদ্দিন সরদার, মেরাজুল ইসলাম, সোহেল রানা, আনছার আলী প্রমুখ।