এ্যাডঃ হিরুর সুস্থতা কামনায় বগুড়া রেলওয়ে কড়িতলা হকার্স মার্কেটের দোয়া মাহফিল
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, বগুড়া মহানগর বিএনপির সভাপতি ও বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব এ্যাডঃ হামিদুল হক চৌধুরী হিরুর পিত্তথলির পাথর অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বগুড়া রেলওয়ে কড়িতলা হকার্স মার্কেট এর উদ্যোগে রবিবার বাদ আসর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জজশীপের অতিরিক্ত পিপি এ্যাডঃ নাজমুল হুদা পপন, বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন, বগুড়া রেলওয়ে কড়িতলা হকার্স মার্কেট এর সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল আলম খোকন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বিপ্লব, সহ-সভাপতি আব্দুল করিম, বগুড়া শাপলা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল আলম ও যুগ্ম আহবায়ক মুত্তাকিন হোসেন মুন্না, রেলওয়ে কড়িতলা হকার্স মার্কেট এর কার্যনির্বাহী সদস্য বায়েজীদ ইসলাম, লয়া মিয়া সরকার, কবির আহমেদ আকাশ, আল আমিন, ফরমান আলী, আশরাফ আলী, মোঃ শওকত হোসেন, প্রান্ত, মোঃ আশরাফুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে এ্যাডঃ হামিদুল হক চৌধুরী হিরুর সুস্থতা কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম মুফতি হুসাইন মোহাম্মদ আব্দুল্লাহ।