বগুড়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের ‘আচারী ফুড’ পরিদর্শন: উদ্যোক্তা আফছানা নীরার উদ্যোগের প্রশংসা

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ ১৮:৩১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১০ বার।

বগুড়ার সফল নারী উদ্যোক্তা আফছানা নীরার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ‘আচারী ফুড’ পরিদর্শন করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মোতাহার হোসেন।

 

​বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় প্রতিষ্ঠানটি পরিদর্শনে যান তিনি। এসময় তিনি গরুর মাংসের আচার ও ইলিশের আচারসহ ‘আচারী ফুড’-এর বিভিন্ন পণ্যের মান ও স্বাদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই উদ্যোগে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

​পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ​যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মফিজুল ইসলাম

​যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাহাবুদ্দিন সরদার, ​যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন, ​যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক সেলিম উদ্দিন

​বগুড়া জেলা যুব পরিষদের সভাপতি ও সাবেক ছাত্রনেতা এস এম রবিউল হাসান দারুল, ​এগ্রো ওয়ান বগুড়ার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামিউল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

 

​উদ্যোক্তা আফছানা নীরা তার এই ব্যতিক্রমী ও সম্ভাবনাময় খাদ্যপণ্য তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এমন উৎসাহ ও পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন।