বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন বগুড়া শাখার নবগঠিত কমিটির আলোচনা সভা

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ ১৮:৫২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) বগুড়া শাখার নবগঠিত কমিটির আলোচনা সভা রোববার অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বজলুর রশিদ সুইট। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহিম।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন, সদস্য সংগ্রহ, বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা আয়োজন এবং ফটো সাংবাদিকদের অধিকার ও কল্যাণে করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাফর আহম্মেদ মিলন, যুগ্ন-সাধারণ সম্পাদক আল মুমিন, প্রর্দশনী সম্পাদক ফিরোজ পশারী রানা, নির্বাহী সদস্য মমিনুর রশিদ শাইন। তারা সংগঠনের অগ্রগতি ও ফটো সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।