বগুড়ার গাবতলীতে মুনলাইট অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ ২০:৩০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার গাবতলী উপজেলার সুবাদ বাজারে অবস্থিত মুনলাইট অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে ৪ জন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন গাবতলি উপজেলা সরহকারী কমিশনার(ভূমি) মোঃ শামীম হোসেন।

সকালে বিদ্যালয়ে এসে তিনি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন। পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গেও মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

 

এ সময় তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও দক্ষতা বিকাশে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। তাদের জন্য একটি অন্তর্ভূক্তিমূলক ও সহানুভূতিশীল পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে পরিচালিত এ ধরনের প্রতিষ্ঠান সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের পরিচর্যা এবং সামগ্রিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান। 

এ সময় উপস্থিত ছিলেন মুনলাইট অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জান্নাতুল বাকিয়া হক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকরা।