বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ জুন ২০২৬ ২১:০২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমাথা সেফওয়ে মোটেলের অডিটোরিয়ামে মেঘনা পেট্রোলিয়াম লি. এর লুব্রিকেন্টস ব্র্যান্ড ব্রিটিশ পেট্রোলিয়াম- বিপি'র গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিপি বাদশার পরিবেশক ও বগুড়া জেলা অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: রেজাউল করিমের সার্বিক ব্যবস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (বিক্রয়) আহসানুল আমিন, সহকারী মহাব্যবস্থাপক (টিএস) জালাল উদ্দিন, উপ-ব্যবস্থাপক (বিক্রয়) মনির হোসেন, বগুড়া জেলা অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলম, জেলা মোটর পার্টস মালিক সমিতির সভাপতি মঞ্জু সরকার ও সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবু। ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আহসান হাবিব সরকারের সঞ্চালনায় সমাবেশে রেজাউল ডায়নামা মটরস এর শতাধিক উপ-পরিবেশক এবং অটোমোবাইল ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। পণ্যের গুনগত মান সম্পর্কে পরিচিতি ও বাজার সম্প্রসারণের উদ্যোগে অনুষ্ঠিত এই সমাবেশের শুরুতেই ভিডিও উপস্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক ব্র্যান্ড ব্রিটিশ পেট্রোলিয়ামের সুদীর্ঘ বছরের পথ চলার নানা অর্জন তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা বলেন, বাংলাদেশে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের হাত ধরে ৪০ বছর ধরে বিপি'র পণ্য বাজারে রয়েছে। সুপার ভি, ভিসকোসহ

বর্তমান বাংলাদেশের অটোমোবাইল ও ইন্ডাস্ট্রিয়াল খাতের সব ধরনের লুব্রিকেন্ট বিপি বাজারজাত করে আসছে। সারাদেশে এই যাত্রায় তাদের সাথে যুক্ত হয়েছেন প্রায় ৩৫ জন বিপি বাদশা পরিবেশক। গ্রাহকদের সাথে সম্পর্কের সেতুবন্ধনে বগুড়া থেকে এমন সমাবেশের যাত্রা শুরু করা হলো যা এখন থেকে মাঝে মাঝেই সারাদেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে।