পুণ্ড্র ইউনিভার্সিটিতে “অ্যান এজ অফ এআই: এ টাইম ফর বোল্ড মাইন্ড অ্যান্ড বিগ ড্রিমস” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়াতে “অ্যান এজ অফ এআই: এ টাইম ফর বোল্ড মাইন্ড অ্যান্ড বিগ ড্রিমস”শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে| ১৬ জুন, ২০২৬ মঙ্গলবার দুপুরে পুণ্ড্র ইউনিভার্সিটি ও টিএমএসএস এর উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়| বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের আরিজোনা স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. ফাহিম হুসাইন| এসময় উপস্থিত ছিলেন বিওটি’র ভাইস চেয়ারম্যান সাবেক সচিব ও জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুল রহমান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বিওটি’র উপদেষ্টা ও ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার গৌতম কুমার| সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং ৈদনন্দিন জীবনে এর প্রভাব ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়| সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ এবং টিএমএসএস এর বিভিন্ন কর্মকর্তাসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ| ইংরেজী বিভাগের প্রভাষক অনিন্দিতা পাল এর সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপনের পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়|