মুনলাইটের উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ার খবর
মানবিক সংস্থা মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে প্রতি বছরের মত এবারেও প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের নিয়ে ফল উৎসব করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি পরিচালিত গাবতলি উপজেলার সুবাদ বাজারে অবস্থিত মুনলাইট অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে এই উৎসব করা হয়। বিদ্যালয়ের উপস্থিত সকল ছাত্র ছাত্রীদের জাতীয় ফল কাঠাঁল, মুড়ি ও উন্নতমানের আম খাওয়ানো হয়।
গ্রাম পর্যায়ে বসবাসরত সুবিধা বঞ্চিত এইসব প্রতিবন্ধী শিশুরা কাঠাঁল, মুড়ি ও আম পেয়ে খুব খুশি হয়েছে।
ফল বিতরণ কালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক তানিয়া আকতার, রহিম বাদশা, জনি ইসলাম, জেমি, বাবেয়া ও নাছিদ আহম্মেদ প্রমুখ।
আরও পড়ুন