বগুড়া মহানগর বিএনপির সভাপতি হিরু, সম্পাদক মনি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ জুন ২০২৬ ২১:৪৬ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৫০ বার।

বগুড়া মহানগর বিএনপির পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। এতে অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু)-কে সভাপতি, মো. মনিরুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

বুধবার (১০ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. মশিউর রহমান শামীমকে সিনিয়র সহসভাপতি, মো. মাহমুদুল হাসান তুহিনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. সোলাইমান আলীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

 

অতি শীঘ্রই বগুড়া মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এতে জানানো হয়।

 

দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি অনুমোদন করা হয়েছে। নেতাকর্মীদের প্রত্যাশা, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম নতুন গতি পাবে।