রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩জন নিহত
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে আক্কাস ফকির (৬০) ও তারেক রহমান (২২) নামে দুইজন কৃষি শ্রমীক এবং মাঠ থেকে গরু আনতে গিয়ে নয়ন তালুকদার (২৬)নামে এক যুবক নিহত হয়েছে| বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ উপজেলার পারইল এবং গুয়াতা এলাকায় পৃথকভাবে এসব ঘটনা ঘটে| নিহত আক্কাস ফকির পারইল গ্রামের আসাদ ফকিরের ছেলে ও তারেক রহমান একই গ্রামের আমিনুর রহমানের ছেলে|এছাড়া নয়ন তালুকদার উপজেলার গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাসেম তালুকদারের ছেলে| খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে|
পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ জানান,এদিন সকালে আক্কাস ফকির ও তারেক রহমান গ্রামের দক্ষিন মাঠে জমিতে ধান কাটছিলেন| বেলা সাড়ে ১০টা নাগাদ বৃষ্টির সাথে বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজন মারা যান| পরে মাঠের মধ্যে অন্য শ্রমীকরা দেখতে পেয়ে বাড়ীতে খবর দেয়| পরে স্থানীয় লোকজন মাঠ থেকে দুইজনের মরদেহ বাড়ীতে নিয়ে আসে|
অপর দিকে গুয়াতা গ্রামের নয়ন তালুকদারের চাচাতো ভাই মিঠু তালুকদার জানান,বেলা ১১টা নাগাদ বুষ্টি আসলে নয়ন তালুকদার গ্রামের পশ্চিম মাঠ থেকে গরু আনতে যায়| এরপর আর ফিরে আসেনি| বিকেল তিনটা নাগাদ লোকজন ঘাস খাওয়ানোর জন্য মাঠে গরু নিয়ে যাবার সময় দেখতে পান নয়ন তালুকদারের মরদেহ মাঠের মধ্যে পরে আছে| তার শরীর বজ্রপাতে ঝলসে গেছে বলে জানান মিঠু তালুকদার|
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থলগুলো পরিদর্শন করা হয়েছে|