শেরপুরে সাহিত্য চক্রের ৮ গুণীজনকে সম্মাননা প্রদান
শেরপুর( বগুড়া) প্রতিনিধি
ঐহিত্যবাহী বগুড়ার শেরপুর সাহিত্যচক্রের ৪০তম বর্ষপূতি শুক্রবার (১৫মে) বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়েছে। এরমধ্যে স্বরচিত কবিতা পাঠ, সাহিত্য আলোচনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজনদের সম্মাননা প্রদান ছিল অন্যতম। এদিকে আলোচনাসভা শুরু আগে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে বেলা সোয়া নয়টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে বগুড়া সরকারি মজিবর রহমান ভান্ডারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বেলাল হোসেনের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, প্রাবন্ধিক ও গবেষক ড. তারিক মনজুর। আর অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক ড. অশোক বিশ্বাস। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি এম. মনসুর আলী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আমিরুল হোসেন চৌধুরী, কবি, প্রাবন্ধিক, গীতিকার ও সমালোচ প্রফেসর খৈয়ম কাদের, এস.এইচ.ও.এস’র গবেষণা কর্মকর্তা সৈয়দ শাহনেওয়াজ হোসেন, শেরপুর সাহিত্য চক্রের সভাপতি মন্ডলীর সদস্য রুহুল আমিন, অমর কৃষ্ণ পাল নান্টু, আব্দুস সালাম, অব্দুর রউফ খান।
এছাড়া অন্যান্যদের মধ্যে কবি ইফতেখার আলম ফরহাদ, মামুন চৌধুরী, কুলছুম শেলী ও মো. গোলাম রসুল প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর সাহিত্য চক্রের সভাপতি সুলতান মাহমুদ রনি ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বিবর্ণ।
বর্ষপূর্তির ওই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেণ অবদান রাখার জন্য এ বছর ৮জন গুণিজনকে সাহিত্য চক্রের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। তাদের মধ্যে প্রবন্ধ ও গবেষণায় ড. গোলাম মোস্তফা, কবিতায় কুশল ভৌমিক, কথা সাহিত্যে মোহিত কামাল, সাংবাদিকতায় মো. আব্দুল মান্নান, গদ্য সাহিত্যে ড. মো. আমিরুল ইসলাম, কবিতায় (এসএম রাহী পুরস্কার) মামুন চৌধুরী, প্রিয় প্রজন্মে বি. এম. হাফিজুর রহমান ও সুমন মোহন্তকে সাহিত্যচক্র পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দিয়ে সম্মাননা জানান।
শেরপুর সাহিত্য চক্রের সভাপতি সুলতান মাহমুদ রনি ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বিবর্ণ জানান, চার দশকের এ যাত্রা শুধু একটি সংগঠনের নয়, এটি শেরপুরের সাহিত্য-সংস্কৃতির ইতিহাসেরও গৌরবময় অধ্যায়। নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য চর্চার আগ্রহ তৈরি এবং সৃজনশীল সমাজ বিনির্মাণে শেরপুর সাহিত্য চক্র দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।