৭৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে ইঞ্জিনিয়ার্স ডে পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ মে ২০২৬ ১৯:৫৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ায় ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ডে ২০২৬ উদযাপন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) বগুড়া কেন্দ্র।

 

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৭ মে) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

 

বগুড়া জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে কর্মরত প্রকৌশলীদের অংশগ্রহণে র‌্যালিটি শহরের উপশহর এলাকায় অবস্থিত আইইবি ভবন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আইইবি ভবনে এসে শেষ হয়। র‌্যালির শুরুতে উপস্থিত প্রকৌশলীরা পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইবি বগুড়া কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এ এফ এম আব্দুল মতিন, প্রধান প্রকৌশলী (অব.), বিএডিসি; ভাইস চেয়ারম্যান প্রকৌশলী সৈয়দ ইফতেখার হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অব.), সড়ক ও জনপথ বিভাগ, বগুড়া; একাডেমিক ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আবু রায়হান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গ্রিড সার্কেল বগুড়া, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি; প্রসাশন পেশা ও সমাজকল্যাণ বিষয়ক ভাইস চেয়ারম্যান; সাধারণ সম্পাদক, প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম; তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, বগুড়া এবং কেন্দ্রীয় কাউন্সিল সদস্য; প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সহকারী ব্যবস্থাপক, কনফিডেন্স পাওয়ার বগুড়া লিমিটেড।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএমএসএস-এর চিফ ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ড বগুড়ার উপ-বিভাগীয় প্রকৌশলী হুমায়ূন কবিরসহ শতাধিক প্রকৌশলী।

 

দিবসটি উপলক্ষে অংশগ্রহণকারী প্রকৌশলীরা দেশের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং জনসেবায় প্রকৌশলীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।