বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মীর এম. আর. রেদওয়ান আর নেই
প্রেস বিজ্ঞপ্তি
মহাস্থান মাহী সওয়ার ডিগ্রী কলেজের সাবেক হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম. আর. রেদওয়ান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার বিকাল ০৫:৩০ ঘটিকায় তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
মরহুম দীর্ঘদিন নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন এবং গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন।
মরহুমের জানাজা আগামীকাল বাদ জোহর মালতিনগর এলাহী মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে ভাই পাগলার মাজার গোরস্থানে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনায় সকল আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
বগুড়া জেলা স্কুলের সাবেক হেড মাওলানা মীর ফজলুর রহমানের কনিষ্ঠ পুত্র।