মিল্ক ভিটার পরিচালক হলেন বগুড়ার নজরুল ইসলাম
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ ১৯:৫৫ ।
বগুড়ার খবর
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)-এর পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন বগুড়ার শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজের অধ্যাপক (অব.) নজরুল ইসলাম।
বুধবার (১ মার্চ) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব কল্যাণ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ পদে মনোনয়ন দেওয়া হয়।
দীর্ঘ শিক্ষাজীবন ও অভিজ্ঞতার আলোকে অধ্যাপক নজরুল ইসলাম তার মেধা, দক্ষতা ও প্রশাসনিক অভিজ্ঞতা মিল্ক ভিটার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সবার।
এই নিয়োগের পরে এই অঞ্চলের বেকারদের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা গ্রামের বাসিন্দা।
নিয়োগ লাভের পর অধ্যাপক (অব.) নজরুল ইসলাম শিবগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন।
আরও পড়ুন