কাহালুতে জব্দকৃত টিয়া পাখি অবমুক্ত
কাহালু( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ ১৯:৫০ ।
বগুড়ার খবর
বগুড়ার কাহালুতে শিকারিদের কাছ থেকে জব্দকৃত তিনটি টিয়া পাখিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
জানা গেছে, বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার কালাই ইউনিয়নের সুখানগাড়ী এলাকায় পাখি শিকারিরা এসে তিনটি টিয়া পাখি শিকার করে। এই খবর পাওয়ার পর স্থানীয় প্রশাসনের নির্দেশে উপজেলা বন কর্মকর্তা মোঃ হাসান আল তারিক যেখানে অভিযান চালান। বন কর্মতা আসার খবর পেয়ে শিকারিরা খাঁচাসহ টিয়া পাখি রেখে পালিয়া যায়। পরে টিয়া পাখি উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনা হয়।
এরপর প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মালেকের কাছে টিয়া পাখির সুস্থতার বিষয়টি জেনে উপজেলা প্রশাসনের পুকুর পাড়ে প্রাকৃতিক পরিবেশে খাঁচা থেকে তিনটি টিয়া পাখিকে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন।
আরও পড়ুন