আপাতত ট্রেন বদলে গন্তব্যে পৌঁছাবেন উত্তরের পাঁচ জেলার যাত্রী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ ২১:১৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার সান্তাহারে সাতটি বগি লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি উদ্ধারে ১২ ঘণ্টা সময় লাগতে পারে। এই সময়ে ওই রুটের পাঁচ জেলার যাত্রীদের জন্য বিকল্প হিসেবে 'ট্রান্সশিপমেন্ট পরিকল্পনা' নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

 

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি জানান, রেল যোগাযোগ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঢাকা থেকে উত্তরের জেলা নীলফামারি, ঠাকুরগাও, দিনাজপুর, পঞ্চগড় ও জয়পুরহাটের যাত্রীরা ট্রেন পরিবর্তন করে গন্তব্যে পৌঁছাবেন।

 

তিনি বলেন, নয়টা কোচ রেসকিউ করতে ১২ ঘণ্টার মতো সময় লাগতে পারে। আপাতত ট্রান্সশিপমেন্ট হবে, অর্থাৎ পঞ্চগড় থেকে যে ট্রেন আসতেছে এবং ঢাকা থেকে যে ট্রেনটি যাচ্ছে দুর্ঘটনার স্পট থেকে যাত্রীরা ট্রেন পরিবর্তন করবেন।

 

আপাতত এই পরিকল্পনাই রয়েছে আমাদের উল্লেখ করেন তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য বুধবার দুপুর দুইটার দিকে বগুড়ার সান্তাহারে ঢাকা থেকে নীলফামারী জেলার চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়।

 

দুর্ঘটনাস্থল থেকে অন্তত ৫০ জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।