তারেক রহমানের নির্দেশে বগুড়ায় প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও নগদ অর্থ প্রদান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ ২১:৪৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

তারেক রহমানের নির্দেশে বগুড়ায় প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দিনব্যাপী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি মিডিয়া সেল এর রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ এ সহায়তা প্রদান করেন।

 

এ সময় শশীবদনী পূর্বপাড়া, নোনগোলা ইউনিয়ন, সদর বগুড়ার মোছা: রিয়া মনি (১৮), বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড নাথপাড়া আশ্রয়ণ প্রকল্পের লোকমান হোসেন (৮০) এবং হরি চন্দ্র মহন্ত (৫৮)-কে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা দেওয়া হয়।

 

দিন ব্যাপি এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এইচআর মিটন এবং বগুড়া জেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির রহমান ওসমানী।