বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ ২১:২৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৫ বার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুইনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত বগুড়া জেলা কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুর রহমান আকিব। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. নাহিদুজ্জামান, মো. জাকির হোসেন, নূর আব্দুল্লাহ আল সা’দ,। যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন আবির ইসলাম, শিহাবুর রহমান, তাহমীদ হোসেন, মো. আইয়ুব আলী, রাফিত হাসান নিয়ন, বিজয় ঘোষ, মো. রাকিবুল হাসান সহ প্রমুখ।

এদিকে সদস্য সচিব করা হয়েছে আলী বিন আজমকে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আলিফ, তাজনূর ইসলাম, কে.এম. নূরুল্লাহ মন্ডল, নূর মোহাম্মদ মারুফ। যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সনিয়া আক্তার পাখি, আব্দুল আলিম, রবিন, নূর মোহাম্মদ রায়হান প্রমুখ।

এছাড়া মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিরাজ আহম্মেদ এবং সিনিয়র সংগঠক হিসেবে নাহাদ হাসান। সিনিয়র সংগঠক মনিরুল ইসলাম। মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন হুমাইরা আক্তার বৃষ্টি এবং সহ-মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকিয়া সুলতানা।