বগুড়া-৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিএনপি প্রার্থী মহিত তালুকদার জয়ী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৪:৫২ ।
বগুড়ার খবর
বগুড়া-১ ( দুপচাঁচিয়া ও আদমদীঘি) আসনে বিএনপির আব্দুল মহিত তালুকদার জয়লাভ করেছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৭ হাজার ৪০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে নূর মোহাম্মদ ১ লাখ ১১ হাজার ২৬ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।
বগুড়া- ৩ আসনে মোট ১১৮টি কেন্দ্রে ২ লাখ ৪১ হাজার ৭১৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন যা শতকরায় ৭২ দশমিক ৬৭ শতাংশ।
আরও পড়ুন