বগুড়া-৬ আসনে তারেক রহমান বিপুল ভোটে জয়ী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৮ ।
প্রধান খবর
বগুড়া-৬ ( সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি ধানের শীষ প্রতীকে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে আবিদুর রহমান ৯৭ হাজার ৬২৬ ভোট পেয়েছেন। তবে এ ফলাফলে পোস্টাল ব্যালটের ফলাফল যুক্ত করা হয়নি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।
এই আসনে অন্য প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীকে আবু নুমান মো: মামুনুর রশিদ ২ হাজার ৫০৮, বাসদের দিলরুবা নুরী মই প্রতীকে ২৭৬ ভোট এবং জেএসডির আব্দুল্লাহ আল ওয়াকি তারা প্রতীকে ২৭৬ ভোট পেয়েছেন।
বগুড়া-৬ আসনে মোট কেন্দ্র ১৫০টি মোট ৩ লাখ ১৭ হাজার ৪৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। যা শতকরায় ৭১ দশমিক ৩ শতাংশ।
আরও পড়ুন