রাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজুর নিজস্ব উদ্যোগে নওগাঁর রাণীনগর উপজেলার এসএসসি,এসএসসি ভোকেশনাল, দাখিল পরীক্ষা ২৬এ- জিপিএ-৫ প্রাপ্ত একই পরিবারের যমজ দুই বোনসহ ৭৩ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, ফুল ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি করে পরিবেশবান্ধব গাছ প্রদান করা হয়। এছাড়া উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির একজন শিক্ষার্থীকে বাইসাইকেল ও তিনজন মেয়ে শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির আর্থিক অনুদান প্রদান করা হয়।
রোববার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান এর সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থাণীয় সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: এছাহক আলী, সাবেক সভাপতি এস এম আল ফারুক জেমস সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি মো: জাকির হোসেন, সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান, যুবদলের আহবায়ক ভারপ্রাপ্ত মোজাক্কির হোসেন, সেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জল,সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল এবং ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শিমুল, শিক্ষা অফিসার শাফিউল আলম,সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ,অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, শিক্ষার্থী আয়নাফ সাদিক মাহিন, উম্মে হাবিবা,মোত্তালেব, যমজ দুই বোনের অন্যতম রাণীনগরের উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তাহেরা হামিদা। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।