চলনবিলে বগুড়া লেখক চক্রের কবিতাভাসান

প্রকাশ: ১৬ অগাস্ট ২০২৬ ১৯:৪৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে চলনবিলে কবিতাভাসান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী এই আয়োজন বগুড়ার সাতমাথা থেকে শুরু হয়ে তাড়াশ থেকে চলনবিলের উদ্দেশ্যে রওনা হন প্রধান অতিথিসহ বগুড়া লেখক চক্রের কবিরা। পথের আনন্দ আর ক্লান্তি কাটিয়ে কবিরা তাড়াশ থেকে চলনবিলের অপরুপ সৌন্দর্য উপভোগ করতে রওনা হন। বিস্তৃত আকাশ, চলনবিলের পানি, হাজার রকমের ফুল, পাখি আর সবুজের অদ্ভুত এক মেলবন্ধন দুপুরের কড়া রোদকে উপেক্ষা কবিদেরকে আনমনা করে তোলে, সৌন্দর্য্যে উপভোগ্য কবিরা বাউল গান আর তবলার তালে নেচে গেয়ে চলনবিল ভ্রমণকে নান্দনিক করে তোলে। চলতে চলতে নৌকা ভেড়ে ঘাসি দেওয়ানের মাজারে। মাজার ভ্রমণ শেষে ফিরতি পথে বিলসা ভ্রমণ করেন কবিরা। বিলসা ভ্রমণ শেষে বিলের বিশাল জলরাশিতে নৌকায় চলে কবিতা পাঠ, আড্ডা আর আলোচনা। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাছরাঙা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি খোরশেদ আলম, কালের কণ্ঠ, তাড়াশ এর প্রতিনিধি সনাতন দাশ, নয়াদিগন্ত তাড়াশ প্রতিনিধি লুৎফর রহমান, আরটিভি প্রতিনিধি হাদিউল হৃদয়, মানবজমিন চলনবিল প্রতিনিধি এম এ মাজেদ, তাড়াশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামীউল হক শামীম, দৈনিক নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি আশরাফুল ইসলাম আশিফ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। সাংবাদিকদের উপর লেখা প্রবীণ সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজ’ুর বই প্রধান অতিথিকে উপহার দেন তাড়াশ সাংবাদিকরা। চলনবিলের ভাসমান নৌকায় স্বরচিত কবিতা পাঠ করেন কবি সিকতা কাজল, কবি বিশ্বজিৎ দাশ, কবি জীবন সাহা, কবি অসীম বাহাদুর, কবি শাকিবুল শাকিল, কবি মীর এনামুল হক, কবি হাবিব মন্ডল, কবি শফিক সিদ্ধার্থ, কবি আমিনুর আকাশ, কবি মাহমুদ কাওছার প্রমূখ। কবিতা পাঠ শেষে প্রধান অতিথি পাঠকৃত কবিতাসমূহ অজানা পাঠকের উদ্দেশ্যে চলনবিলের পানিতে ভাসিয়ে দেন। কবিতাভাসান শেষে কবিরা একরাশ মুগ্ধতা আর আবার ফিরে আসার স¦প্ন নিয়ে বাড়ি ফিরে, ঠিক তখন পশ্চিম আকাশে বাঁকা চাঁদ কবিদেরকে মুচকি হেসে বিদায় জানায়।