বগুড়ায় আবাসিক হোটেলে অভিযান, ১৪ নারী আটক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ অগাস্ট ২০২৬ ২৩:১২ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১৪২ বার।

বগুড়ায় অবকাশ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ নারীকে আটক করেছে পুলিশ। অসামাজিক কার্যকলাপের অভিযোগে সোমবার রাত ৯টার দিকে শহরের পুরান বগুড়ার তিনমাথা এলাকায় হোটেলটিতে অভিযান চালানো হয়।

 

বগুড়া সদর থানার একদল পুলিশ এ অভিযান চালায়। আটক নারীদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ। তাঁদের মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবকাশ আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। সেখানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৪ নারীকে আটক করা হয়েছে।