বগুড়ায় জুলাই শহীদ পরিবারের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার বিকেলে বগুড়া মহানগর জামায়াত কার্যালয়ে জুলাই শহীদ আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় সভা কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মহানগর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য অধ্যাপক আব্দুল আজিজ, সহকারী সেক্রেটারী রফিকুল আলম, অফিস সেক্রেটারী মাওলানা আব্দুল হালিম বেগ, প্রচার সেক্রেটারী অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ। শহীদ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন শহীদ সেলিমের ভাই উজ্জল হোসেন জোবাইর, শহীদ শিমুলের মেয়ে মাইশা, সুমন, ছোয়াইব প্রমুখ। অনুষ্ঠানে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, শহীদ পরিবারের জন্য শান্তনা দেয়ার কোন ভাষা আমার নেই। তীব্র আন্দোলনের সময় পতিত ফ্যাসিস্ট সরকার আমি সহ সংগঠনের অনেক নেতাকর্মীকে আটক করে জেল হাজতে ভরিয়েছিল। আমরা ঘৃণা নয়, ন্যায়, মানবিকতা ও শান্তির পথ বেছে নিই। যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মত্যাগ যেন আমাদেরকে একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রেরণা দেয়। মহান আল্লাহ যেন সকল শহীদদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং আমাদের এই শোক সহ্য করার শক্তি দেন। একই সাথে আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং শহিদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন।