মুনলাইটের দুপুরের খাবার বিতরণ করলেন এডিসি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ ১৯:৪৭ ।
পঠিত হয়েছে বার।

মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বিতরণকৃত অসহায় ও ছিন্নমূল মানুষদের হাতে খাবার তুলে দেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব জ্যোতি বিকাশ চন্দ্র।

 বৃহস্পতিবার বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় দুপুরে তিনি এই খাবার বিতরণ করেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। দীর্ঘ দিন ধরে এই খাবার বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য তিনি সন্তোষ প্রকাশ করেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে সমাজসেবা ও প্রতিবন্ধিতা উত্তোরণে সারাদেশের সেরা সংগঠন পুরষ্কার প্রাপ্ত ২০২২ মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি গত ৫ বছর ধরে শহরের সাতমাথায় খাবার বিতরণ করে আসছে।

 

পরে তিনি মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি পরিচালিত শহরের নাটাই পাড়ায় অবস্থিত মুনলাইট চিলড্রেনস হোমে এসে এতিম শিশুদের সাথে কথা বলেন, তাদের লেখাপড়া, থাকা-খাওয়া, চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি তাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার পরামর্শ দেন।

 

এছাড়াও তিনি চিলড্রেনস হোমের নিবাসী লিয়ন হাসানের নিজ হাতে তৈরী করা পাঠকাঠি দিয়ে পদ্মা সেতুর মডেল, সিমেন্ট বালু দিয়ে আধুনিক দোতলা বিøডিং এর মডেল, পিভিসি বোর্ড দিয়ে যুদ্ধ জাহাজের মডেল ও যাত্রীবাহী জাহাজের মডেল দেখেন এবং তাকে এই সৃজনশীল কাজের জন্য উৎসাহিত করেন।

এসময় উপস্থিত ছিলেন মুনলাইট এর উপদেষ্টা এনামুল হক, পল্লী উন্নয়ন প্রকল্পের প্রেসিডেন্ট মোঃ আবু হাসনাত শহীদ ও মুনলাইটের কার্যনির্বাহী কমিটির সদস্য মনজুরুল হক টুটু।


আরও পড়ুন