কাহালুতে সমাজসেবা অধিদপ্তরের ২৭ লাখ ৩৯ হাজার টাকা ঋন প্রদান

কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ ১৯:৪৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

 বগুড়ার কাহালু উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে উপকার ভোগীদের মাঝে দেওয়া ঋন আদায় করে পুনঃবিনিয়োগ করা হয়েছে ২৭ লাখ ৩৯ হাজার টাকা। 

রবিবার (১২ জুলাই) সমাজসেবা অফিসের আওতায় থাকা বিভিন্ন সমিতির ১১২ জন সদস্যের মাঝে উল্লিখিত পরিমান টাকা (পূণঃবিনিয়োগ) হিসেবে ঋন প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মালিহা খানম ঋনের টাকা উপকার ভোগীদের মাঝে বিতরণ করেন। 

ঋন বিতরণ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান। ঋন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকার ভোগীরা।