বগুড়ার ডেন্টাল সার্জন ডা. ইমরানের ইন্তেকালে এনডিএফ’র শোক প্রকাশ
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ ২১:১৪ ।
বগুড়ার খবর
বগুড়ার ডেন্টাল সার্জন ডা. জিএম ইমরান হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার রাত ৯ টায় ইয়াকুবিয়ার মোড়ে ইমরান’স ডেন্টাল ক্লিনিক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বগুড়ার সভাপতি শিশু রোগ বিশেষজ্ঞ, ডা. মো: লিয়াকত আলী এবং সেক্রেটারি শিশু সার্জারি বিশেষজ্ঞ ডা. মো: মাহাবুব রহমান সরকার। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমীন।
আরও পড়ুন