নওগাঁয় ডাক কর্মচারীদের আন্দোলন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২৬ ১৯:৩৪ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

অবিভাগীয় ডাক কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে যৌথভাবে কর্মবিরতির ঘোষনা দিয়েছে ডাক কর্মচারীদের কয়েকটি সংগঠন। কর্মসূচী সফল করতে সোমবার (২৯ জুন ২০২৬) নওগাঁয় বিক্ষোভ সমাবেশ, মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, ডাক কর্মচারী সমিতি ও ডাক কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

 

দুপুরে শহরের মুক্তি মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন। কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ শাখা ডাক কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইদ্রিস আলী শেখ। এসময় স্থানীয় শাখা ডাকঘর কর্মচারীদের মধ্যে বাদল হোসেন, ফিরোজ হোসেন, মাহফুজুর রহমান, ওয়াজেদ আলী বিশ্বাস ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন শাখা ডাকঘর কর্মচারী মো: ইব্রাহীম খলিল।

 

বক্তারা বলেন, সরকারী দ্বায়িত্ব পালনকারী প্রায় ২৩ হাজার অবিভাগীয় ডাক কর্মচারী বৈতন ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্তিতে চরম বৈষম্যের শিকার। তাদের দৈনিক বেতন মাত্র ১৩৩ থেকে ১৪৮ টাকা। অল্প বেতনে পরিবার পরিজন নিয়ে তাদেরকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।

 

 

আগামী ৫ জুলাইয়ের মধ্যে দাবি মানা না হলে ৬ জুলাই থেকে সারাদেশে ৮ হাজার শাখা ডাকঘরে অনিদৃষ্টকালের জন্য কর্মবিরতির হুশিয়ারীদেন তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নওগাঁ প্রধান ডাকঘরে গিয়ে কর্মসূচী শেষ করেন এবং একটি স্মারকলিপি প্রদান করেন।