বগুড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
বগুড়ার মোকামতলা উপজেলায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন।
গ্রেপ্তার হওয়া নেতারা হলেন- মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা রাজা চৌধুরী এবং দেউলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবু।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার হওয়া দুই নেতাকে আদালতে পাঠানো হয়েছে।