বগুড়ায় হত্যা মামলায় তালোড়া পৌর আ.লীগ নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ জুন ২০২৬ ১৯:০৪ ।
বগুড়ার খবর
বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় নিহত মনিরুল ইসলাম মনির হত্যা মামলায় তালোড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রানাকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর ৫টার দিকে তালোড়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আবু তাহের রানা তালোড়া পৌর এলাকার স্বর্গপুর গ্রামের জাফের আলী মণ্ডলের ছেলে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, মনিরুল ইসলাম মনির হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও ঘটনায় সম্পৃক্ততার অভিযোগের ভিত্তিতে আবু তাহের রানাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন