মুনলাইটের উদ্যোগে অসহায় ও ছিন্নমূলদের নিয়ে ফল উৎসব

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৯ জুন ২০২৬ ১৮:৫৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

প্রতি বছরের মত এবারেও মানবিক সংস্থা মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্দ্যোগে অসহায় ও ছিন্নমূলদের নিয়ে ফল উৎসব করা হয়েছে।  মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের সাতমাথায় এতিম, প্রতিবন্ধী, ছিন্নমূল ও অসহায় মানুষদের উন্নতমানের আম ও কাঁঠাল খাওয়ানোর উৎসব হয়। পাশাপাশি প্রতিদিনের মতো আজও তাদের মাঝে উন্নতমানের দুপুরের গরম খাবার পরিবেশন করা হয়।

উপস্থিত অসহায় মানুষেরা দুপুরের খাবারের পাশাপাশি জাতীয় ফল কাঠাঁল ও উন্নতমানের আম পেয়ে খুব খুশি হয়েছেন।

ফল বিতরন কালে উপস্থিত ছিলেন মুনলাইটের উপদেষ্টা মোঃ এনামুল হক। আরও উপস্থিত ছিলেন মুনলাইটের স্টাফ জুয়েল আলম খন্দকার, জনি ইসলাম, নাছিদ আহম্মেদ ও শাহিনা আকতার।