রাণীনগরে পুলিশের উপর হামলা ও সাজাপ্রাপ্ত আসামীসহ ২জন গ্রেফতার
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় রিফাত হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ| এছাড়া ৩বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল প্রামানিক(৫০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে| শুক্রবার রাতে পৃথক অভিযানে চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে|
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,পুলিশের উপর হামলার ঘটনার সাথে জরিত রিফাত হোসেন এলাকায় রয়েছে| এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান পরিচালনা করা হয়| অভিযানে রিফাতকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়| গ্রেফতার রিফাত উপজেলার বড়বড়িয়া গ্রামের কেয়ারব আলীর ছেলে| পুলিশের এই কর্মকর্তা জানান, গত ২১মে রাতে বিজয়কান্দি বড়বড়িয়া এলাকায় অভিযানে যায় থানাপুলিশ| এসময় বিজয়কান্দি বড়বড়িয়া গ্রামের কেয়ারব আলীর ছেলে আশিক ও তার মা চায়না বেগমের নেতৃত্বে পুলিশের দুই কর্মকর্তার উপর হামলা চালিয়ে মারধর করে| এঘটনায় ওই রাতেই থানাপুলিশের পক্ষ থেকে ৩জনকে এজাহারনামীয় এবং আরো ৭/৮জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়| মামলার তদন্তে ঘটনার সাথে জরিত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রতিয়মান হওয়ায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে রিফাতকে গ্রেফতার করা হয়েছে|
এছাড়া একই রাতে উপজেলার খট্রেশ^র গ্রামের বাশেদ আলীর ছেলে জামাল প্রামানিককে গ্রেফতার করা হয়েছে| গ্রেফতার জামাল প্রামানিক একটি প্রতারণা মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলেন| গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা |