কাহালুতে দুঃস্থদের মাঝে শুষ্ক খাদ্যসামগ্রী বিতরণ
কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৬ ১৮:০২ ।
বগুড়ার খবর
বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় দুঃস্থ মানুষদের মাঝে এক মাসের শুষ্ক খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) কাহালু উপজেলা প্রশাসন চত্বরে আনুষ্ঠানিকভাবে অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু-নন্দীগ্রাম এলাকার এমপি ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মালিহা খানম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব কুমার বিশ্বাস, কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌসসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
আরও পড়ুন