মুসলিম সাহিত্য সমাজ’-এর শতবর্ষ স্মরণে নওগাঁয় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী একক বক্তৃতা অনুষ্ঠান
নওগাঁ প্রতিনিধি
মুসলিম সাহিত্য সমাজ’-এর গৌরবময় শতবর্ষ স্মরণে নওগাঁয় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও মননশীল একক বক্তৃতা অনুষ্ঠান।
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’ এই কালজয়ী স্লোগানকে বুকে ধারণ করে সোমবার সন্ধ্যায় নওগাঁ শহরের হোটেল আয়োজনে স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ এর উদ্যোগে বিশিষ্ট প্রাবন্ধিক-গবেষক অধ্যাপক মোরশেদ শফিউল হাসান অনুষ্ঠানে একক বক্তৃতা প্রদান করেন।
বাঙালি মুসলিম সমাজের প্রগতিশীল চিন্তা ও বুদ্ধিবৃত্তিক জাগরণের ঐতিহাসিক বাতিঘর ‘
ছিল "মুসলিম সাহিত্য সমাজ"। শত বছরের এই প্রাচীন সংগঠন কে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠান আগত অতিথিরা ভূয়সী প্রশংসা করেন। জেলার ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর
সভাপতি অ্যাডভোকেট ডি.এম আব্দুল বারীর সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নওগাঁ সরকারি কলেজের অধ্যাপক এস.এম মোজাফফর হোসেন,কবি ও লেখক আতাউল হক সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা আল-মেহমুদ রাসেল বক্তব্য রাখেন। এসময় শহরের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশিষ্ট প্রাবন্ধিক-গবেষক অধ্যাপক মোরশেদ শফিউল হাসান তিনি প্রায় ঘণ্টাব্যাপী তথ্যসমৃদ্ধ ও মননশীল একক বক্তব্যে মুসলিম সাহিত্য সমাজের ঐতিহাসিক পটভূমি, বাঙালি মুসলমান সমাজের আধুনিকায়ন এবং সমসাময়িক মুক্তবুদ্ধি চর্চার প্রাসঙ্গিকতা অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেন।
একক বক্তৃতার পর অনুষ্ঠিত হয় একটি প্রাণবন্ত উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। এ সময় উপস্থিত সুধীজন মুসলিম সাহিত্য সমাজ ও শিখা আন্দোলন নিয়ে বিভিন্ন কৌতুহলী প্রশ্ন করেন এবং প্রধান বক্তা অত্যন্ত নিখুঁত ও সাবলীলভাবে সেগুলোর উত্তর প্রদান করেন। নওগাঁর সাংস্কৃতিক ইতিহাসে এই ধরণের নিরেট বুদ্ধিবৃত্তিক ও একক বক্তৃতাধর্মী আয়োজন এবারই প্রথম, যা উপস্থিত সুধীমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে দেশের খ্যাতনামা বুদ্ধিজীবীর সংক্ষিপ্ত জীবনী পাঠ ও প্রাসঙ্গিক আলোচনা উপস্থাপন করেন- ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. নীলিমা তাবাসসুম।