কাহালুতে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৬ ১৮:২১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১০ বার।

 গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার কাহালুতে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) কাহালু পৌর সদরের সাগাটিয়া এলাকায় কাহালু থানার ওসি মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে চালানো অভিযানে মাদকসহ এই চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সাগাটিয়া নয়াপাড়ার মৃত বাদল ফকিরের স্ত্রী মোছাঃ বিউটি বেগম (৫৫), বেলাল হোসেনের স্ত্রী মুন্নী খাতুন (২৫) মৃত ফাজেল শেখের পুত্র মোঃ আলমগীর (৫২), মোকছেদ আলীর পুত্র আব্দুল ওহাব (৪০)। 

কাহালু থানা পুলিশ জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।