বগুড়ায় ব্র্যাকের এমসিপি নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ মে ২০২৬ ১৪:১৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ায় ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে এমসিপি (মাস্টার ক্রাফট পার্সন) নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। “সম্মিলিত প্রচেষ্টা, দক্ষ কর্মী সরবরাহ ও টেকসই কর্মসংস্থান নিশ্চিত হোক আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ১২ মে বগুড়া শহ‌রের ব্র্যাক লার্নিং সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বলা হয়, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এমসিপি ও প্রশিক্ষণার্থীদের আরও কার্যকরভাবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে প্রায় ৫৪০০ জন সুবিধাবঞ্চিত স্কুল ড্রপআউট যুবকের প্রশিক্ষণে এমসিপিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। 

অনুষ্ঠানে এমসিপি ও ব্যবসায়ীরা অংশ নিয়ে তাদের কাজের অভিজ্ঞতা, শিক্ষা, আগামীর ভাবনা ও প্রস্তাবনা তুলে ধরেন।

কর্মশালায় বক্তব‌্য রা‌খেন, ব্র‌্যাক প্রধান কার্যালয়ের ম্যানেজার (অপারেশন্স) মো. সোহাগ মজুমদার, ম‌্যা‌নেজার অপারেশন্স জা‌রিন তাস‌নিন, ম‌নিট‌রিং এন্ড ইভালু‌য়েশন ইউনিট এর ডেপু‌টি ম‌্যা‌নেজার রিয়াজ হো‌সেন, ব্র‌্যাক জেলা সমন্বয়ক সুরাইয়া বাবলী সহ ব্র‌্যা‌কের কর্মকর্তা। সঞ্চালনা ক‌রেন ব্র্যাকের রংপুর অঞ্চলের জোনাল ম্যানেজার হাসিনা আক্তার।

কর্মশালায় চারজন‌কে সফল এম‌সি‌পি‌কে ক্রেস্ট প্রদান করা হয়।