পুলিশকে গতিশীল ও জনবান্ধব করার নির্দেশনা বগুড়ার ডিসির
কাহালু( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ ২০:৪১ ।
বগুড়ার খবর
মঙ্গলবার (২৮ এপ্রিল) কাহালু থানাসহ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।
এসময় তাঁর সাথে ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মালিহা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
থানা পরিদর্শন পুলিশের সাথে মতবিনিময় করে জেলা প্রশাসক বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও সেবার মান উন্নয়নে পুলিশের কার্যক্রম আরও গতিশীল এবং জনবান্ধব করতে দায়িত্বশীল ভূমিকা পুলিশকেই রাখতে হবে।
আরও পড়ুন