বগুড়ায় জাসাস আয়োজিত বৈশাখী মেলায় স্বপ্নচূড়া শিল্পী গোষ্ঠীর গানে মুগ্ধ দর্শক
প্রেস বিজ্ঞপ্তি
বুধবার বিকেলে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাসাস আয়োজিত ৫ দিনব্যাপী বৈশাখী মেলার ২য় দিনে মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন স্বপ্নচূড়া শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। মঙ্গলবার সকালে এ মেলার উদ্বোধন করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে স্নপ্নচূড়া শিল্পী গোষ্ঠীর সভাপতি জিনাত জাহান খানম পাতা ও সাধারণ সম্পাদক আসাদুর রহমান খোকনের পরিচালনা সংগীত পরিবেশন করেন ফারাহ রহমান স্মৃতি, নুসরাত জাহান চৈতি, রেজা, এডভোকেট জনি, বাপ্পী, বিশ্বজিৎ বসাক, আতাউর রহমান রাজ, রুবেল, রেদওয়ান, পাপ্পু, তিলক, তনু সহ আরও অনেকে। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বপ্নচূড়া শিল্পী গোষ্ঠীর শিল্পীরা লোকজ, ফোক গান পরিবেশন করেন। মেলায় আগত দর্শনার্থীরা মুগ্ধ হয়ে তাদের পরিবেশনা উপভোগ করেন।
বৈশাখী মেলার বিষয়ে জেলা জাসাসের সভাপতি ওয়াহিদ মুরাদ বলেন, দেশের ক্রান্তিলগ্নে সংগীত শিল্পীরা তাদের কণ্ঠের আওয়াজ দিয়ে সাহস যুগিয়ে গেছেন। বৈশাখী মেলা বাঙালীর অন্যতম আয়োজন। আমাদের ইতিহাস ঐতিহ্যকে লালন করে আমরা সবসময় সংস্কৃতি অঙ্গনে কাজ করি। তারই ধারাবাহিকতায় গতবছরের ন্যায় এবছরও বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।