বিএনপি সরকারের অধীনে এই প্রথম নওগাঁ সদরে ৭ কিলোমিটার খাল পুনঃ খনন শুরু হয়েছে

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ ১৮:৪৯ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নে ৯৮ লাখ টাকা কালীতলা ব্রীজ থেকে হাঁপানিয়া বাজার পর্যন্ত ৭ কিলোমিটার খাল পুন: খনন শুরু হয়েছে। বিএনপি সরকারের অধীনে এই প্রথম সদর উপজেলায় এলাকায় আজ শনিবার দুপুরে ফলক উন্মোচন ও কোদাল দিয়ে খালের মাটি খনন করে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম ধলু। এরপর তিনি তেঁতুলিয়া কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। 

 

প্রধান আতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশব্যাপী কৃষি উৎপাদন বাড়াতে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। দীর্ঘ সময় পর আবারো তারই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী খাল খননের কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সদর উপজেলায় এই খাল খননের কাজ শুরু হলো।

তিনি আরও বলেন, প্রায় ২০ বছর পর এ খালটি পুন:খনন করা হচ্ছে। খাল খননে বর্ষাইল, হাপানিয়া ও চকগৌরি ইউনিয়নের কয়েক হাজার কৃষক কম খরচে সহজে জমিতে সবজি, ধানসহ বিভিন্ন ফসলাদী ও জেলেরা মাছ উৎপাদন করতে পারবে।

 

এতে একদিকে মাছ ও ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে, চাষিরা উপকৃত হবেন অন্যদিকে প্রতিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে।

 

তিনি আরো বলেন- নওগাঁ সদর উপজেলায় চলতি বছরেই আরো ৫ টি খাল পুন: খনন করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

 

বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাঙগঠনিক সম্পাদক খায়রুর আরম গোল্ডেন, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সদর উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার এএসএম নজরুর ইসলাম নান্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, সাধারণ সম্পাদক আল কাফি তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিউল আযম টুটুল, মহিলা দলের সাঙগঠনিক সম্পাদক রিনা পারভিন, কৃষকদলের আহবায়ক মোমিনুল হক চঞ্চল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দোহা।

 

এদিকে প্রকল্পের বিষয়ে সংশ্লিষ্টরা জানান, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ও গ্রিন ক্লাইমেট ফান্ড এর সহযোগিতায় এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্টে-ড্রট এর আওতায় বর্ষাইল খাল পুন:খনন কাজ বাস্তবায়ন করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম।