বগুড়ার শেরপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা
শেরপুর( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু। গত বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু এই উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি এই উপজেলার বিদ্যমান নানাবিধ সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় সাংবাদিক সবুজ চৌধুরী, আব্দুল মান্নান, সুজিত বসাক, আকরাম হোসাইন, আইয়ুব আলী, দীপক সরকার, আব্দুল হান্নান রোকন, নাহিদ আল মালেক, কামাল আহমেদ, শহিদুল ইসলাম শাওন, জাহিদ হাসান, নজরুল ইসলাম জাকি, রুহুল আমিন, আবু জাহের, বাধন কুমার, তাইজুল ইসলাম, নাহিদ হাসান রবিন, শুভ কুন্ডু, সৌরভ অধিকারী শুভ প্রমুখ বক্তব্য রাখেন। তাঁরা উপজেলার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় বাজার মনিটরিং সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় ইউএনও সাইদুজ্জামান হিমু তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।