জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার স্বাধীনতা দিবস পালন
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ ১৭:২৭ ।
বগুড়ার খবর
জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখার আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটি পালনে ২৬ মার্চ সকালে মুক্তির ফুলবাড়িতে শহীদদের ফুলেল শ্রদ্ধা জানানো ও সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিকালের সংগঠনের কবিদের নিয়ে বগুড়া পৌর পার্কে স্বাধীনতার স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সাদেক সোহাগ, সহ সাধারণ সম্পাদক মাজেদ রহমান, দপ্তর সম্পাদক প্রীতি দত্ত, সাদমিন কলি, এইচ আলিমসহ অন্যান্য কবিবৃন্দ।
আরও পড়ুন