ঈদের ছুটিতেও চালু ছিলো বগুড়া পরিবার পরিকল্পনা বিভাগের সেবাকেন্দ্রসমূহ

স্টাফ রিপোর্টার
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতরের ছুটিতেও চালু ছিলো বগুড়া পরিবার পরিকল্পনা বিভাগের সেবাকেন্দ্রসমূহ। সেবাকেন্দ্রগুলোতে প্রসবপূর্ব (এএনসি) সেবা, প্রসবসেবা, প্রসবত্তোর (পিএনসি) সেবা, শিশু সেবা, কৈশোরকালীন সেবা, পরিবার পরিকল্পনা সেবা ও সাধারণ রোগীদের সেবা প্রদান করা হয়। জেলার ৫ টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ ৭১ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবাকেন্দ্র থেকে এসব সেবা প্রদান করা হয়।

 

উপপরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র এর তদারকিতে মাঠপর্যায়ের কর্মচারীরা ঈদের ছুটিতেও সেবাদান কার্যক্রম অব্যাহত রাখেন। খোঁজ নিয়ে জানা গেছে, ছুটির মধ্যে সেবা পেয়ে খুশী সেবাপ্রাপ্তরা। তারা এইরকম কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানিয়েছেন। ছুটির মধ্যেও অর্থাৎ ১৭-২৩ মার্চ পর্যন্ত ০৫ টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ০৬ জনকে প্রসব সেবা, ৩১ জনকে প্রসবপূর্ব সেবা (এএনসি), ১৫ জনকে প্রসবোত্তর সেবা(পিএনসি), ৪২ জন শিশুকে সেবা এবং ১০৯ জন সাধারণ রোগীকে সেবা প্রদান করা হয়েছে। এছাড়া পরিবার পরিকল্পনা বিষয়ক সেবাও প্রদান করা হয়েছে।