বগুড়ায় তিন শতাধিক পরিবার পেল ঈদ সামগ্রী
স্টাফ রিপোর্টার
বগুড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কলোনি করতোয়া সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল লাচ্ছা সেমাই, চিনি ও দুধ।
করতোয়া সমাজ কল্যাণ সমিতির সভাপতি আবু মুসা সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।
তিনি বলেন, সমাজে অনেক বিত্তশালী মানুষ থাকলেও সবাই দান-অনুদানে এগিয়ে আসেন না। দান করা একটি মহৎ গুণ। যা মানুষের আত্মতৃপ্তি এনে দেয়। ঈদের আনন্দ ভাগাভাগি করতে করতোয়া সমাজ কল্যাণ সমিতির এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষক দলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এনামুল হক সুমন, করতোয়া সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা আব্দুল হাই কাল্টু, কুদরত-ই-খুদা, সহ-সভাপতি জুলফিকার আলী তালুকদার বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম পিন্টু, আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ মুকুল, প্রচার সম্পাদক নাছিরুজ্জামান মামুন।
এ সময় মেহেদী ইমাম সম্রাট, তারেক, তানিম, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।